ঘূর্ণিঝড় তৈরি হবে কি?

 উত্তর আন্দামান সাগরে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হতেপারে। পর্যাপ্ত দূরত্ব ও অনুকূল পরিবেশের কারনে সিস্টেমটি কিছুটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। প্রাথমিকভাবে একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিনত হওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে।


এটি লঘুচাপে পরিনত হওয়ার পরে প্রথমে উত্তর পশ্চিম দিকে ও মধ্যো বঙ্গোপসাগরে আসার পরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে উড়িষ্যার দিকে অগ্রসর হতেপারে। তবে এটি শক্তিশালী কোনো ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার সম্ভাবনা আপাতত কম। কিন্তু কিছু প্যারামিটারের সাপোর্ট পেলে একটি সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার ৫৫% সম্ভাবনা আছে। যদিও এখনো পুরো নিশ্চিত নয়।


তবে পশ্চিমা প্রভাব তেমন না থাকার কারনে এটি গড়ে পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে উড়িষ্যার দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি এখন পর্যন্ত। এই সিস্টেমের প্রভাবে বাংলাদেশে ২০-২৪ তারিখের মধ্যে পর্যায়ক্রমে বৃষ্টি বাড়তে পারে।তবে এটা নির্ভর করবে সিস্টেম টির গতিপথের উপরে। 


আমরা বিষয় টি গভীর ভাবে পর্ষবেক্ষণ করছি। নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দিবো। আপাতত কোনো গুজবে কান না দিয়ে সতর্ক ও সচেতন থাকুন সাথে সরকারি আবহাওয়া অধিদপ্তরের আপডেট ফলো করবেন

তথ্যসূত্র ঃ

Bwobt



Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

পুদিনা চাষ ও গুনাগুন

কুরবানীর ইতিহাস: