বেগুনের মোজাইক ভাইরাস রোগঃ🍆🍆
✅রোগের লক্ষণঃ ১. প্রথমে পাতায় হলুদ ছোপ ছোপ দাগ পড়ে এবং একসময় সমস্ত পাতা হলুদ হয়ে যায়। ২. গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, গাছ তুলনা মূলক খাঁটো আকৃতির হয়। ৩. ভাইরাস আক্রান্ত গাছে ফুল ফল ধারন কমে যায়। ✅রোগের কারণঃ মোজাইক ভাইরাস মূলত বীজ বাহিত রোগ হলেও পরবর্তীতে বাহক পোকা যেমন সাদা মাছি, জাব পোকা ও শ্যামা পোকা দ্বারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ✅প্রতিরোধ ব্যবস্থাঃ ১. ভাইরাস আক্রান্ত গাছ বা ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা যাবে না। ২. বীজ শোধনের পর বীজতলায় বীজ বপন করতে হবে। ৩. মাটিতে সরাসরি বীজ বপন না করে প্লাস্টিকের ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করতে হবে। ৪. মাটিতে সরাসরি বীজ বপন করলে অবশ্যই বীজতলার মাটি শোধন করে নিতে হবে। এক্ষেত্রে ডলোচুন প্রয়োগ করে মাটি শোধন করা সবচেয়ে সঠিক পদ্ধতি। ৫. মাটির পিএইচ মান ৬.৫-৭.০ পর্যন্ত রাখতে হবে। ৬. চারা মূল জমিতে রোপণের আগে চারা শোধন করতে হবে এবং অবশ্যই মাটি শোধন ও মাটির পিএইচ ৬.৫-৭.০ নিশ্চিত করতে হবে। ✅রোগ হয়ে গেলে প্রতিকারঃ উপরোক্ত নিয়মগুলো মেনে চারা রোপণ নিশ্চিত করতে হবে। তবে এরপরও যদি রোপণকৃত চারায় ভাইরাস রোগের লক্ষণ দেখা দেয় ...